ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দ্বিতীয় দফার নবায়নকৃত পারমাণবিক আলোচনায় অংশ নিতে রবিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন, যা এ সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত হবে বলে তার মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আরাগচি ‘রবিবার গভীর রাতে তেহরান ত্যাগ করে জেনেভার উদ্দেশে রওনা হয়েছেন, যেখানে তিনি একটি কূটনৈতিক ও কারিগরি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা পরিচালনা করবেন এবং একাধিক কূটনৈতিক পরামর্শ বৈঠকে অংশ নেবেন।’
তারা আরো জানায়, ‘ওমানের মধ্যস্থতা ও সহায়তায় মঙ্গলবার ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে।’




